Ticker

6/recent/ticker-posts

সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রথম অফিস, পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম | অনলাইন সংস্করণ

সংগৃহীত ছবি 

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থিত তাঁর কার্যালয়ে অফিস করেন। সকাল ৯টায় তিনি সেখানে পৌঁছালে সশস্ত্র বাহিনীর প্রধানগণ তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরবর্তীতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮