Ticker

6/recent/ticker-posts

রামগড়ে গুণগত মানসম্পন্ন বীজ, চারা ও কলম উৎপাদন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম | অনলাইন সংস্করণ



খাগড়াছড়ির রামগড় উপজেলায় গুণগত মানসম্পন্ন বীজ, চারা ও কলম উৎপাদন বৃদ্ধি এবং এ খাতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২১ এপ্রিল) প্রোগ্রাম অব এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় রামগড় হর্টিকালচার সেন্টারের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।


প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রামগড় হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক শাহ মুহাম্মাদ শাখাওয়াত হোসেন। বিশেষ প্রশিক্ষক হিসেবে অংশ নেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু নোমান ফারুক, পার্টনার প্রকল্পের সিনিয়র মার্কেটিং অফিসার (রাঙ্গামাটি অঞ্চল) শাহরিয়ার বিশ্বাস এবং মাটিরাঙ্গা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. আব্দুল্লাহ আল মামুন।


এছাড়াও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় স্টেকহোল্ডার এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।


এসময় প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে মানসম্মত বীজ, চারা ও কলম উৎপাদন, সংরক্ষণ এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। 


পাটনার এর পক্ষ থেকে জানানো হয় , এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং কৃষিখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে স্টেক হোল্ডারদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

✍️ প্রতিবেদক:

সাইফুল ইসলাম, রামগড় (খাগড়াছড়ি):


Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮