Ticker

6/recent/ticker-posts

চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি টিটু সম্পাদক শাহীন

 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৮ পিএম | অনলাইন সংস্করণ




চট্টগ্রাম মহানগরে সাংবাদিক সমাজের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার সুরক্ষায় জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২১ এপ্রিল সন্ধ্যা ৬টায় নগরীর আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা পেশা নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এ অবস্থায় বিভাজন নয়, বরং ঐক্য, শৃঙ্খলা ও পেশাগত নৈতিকতার ভিত্তিতেই সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। সংগঠনকে একটি জবাবদিহিমূলক, কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংগঠনের উপদেষ্টা এস. এম. আজিজ বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সত্য ও ন্যায়ের প্রশ্নে কোনো আপস গ্রহণযোগ্য নয়।

চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাসুদ আলম সাগর বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যের কোনো বিকল্প নেই। নবগঠিত কমিটিকে মাঠপর্যায়ে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বিভাগীয় সাধারণ সম্পাদক ও মাই টিভি চট্টগ্রামের ব্যুরো প্রধান মোহাম্মদ নুরুল হক কবির বলেন, বিভক্ত সাংবাদিক সমাজ কখনোই শক্তিশালী হতে পারে না। পেশাগত দায়িত্বশীলতা, সততা ও বাস্তবমুখী কার্যক্রমের মাধ্যমেই সংগঠনকে এগিয়ে নিতে হবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান (শাহীন) বলেন, এই কমিটি সাংবাদিকদের অধিকার আদায়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সভাপতি এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) বলেন, সত্য ও ন্যায়ের প্রশ্নে কোনো আপস করা হবে না। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সংগঠন সবসময় দৃঢ় অবস্থানে থাকবে।

পরিশেষে সর্বসম্মতিক্রমে এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) সভাপতি এবং মোহাম্মদ মাহবুবুর রহমান (শাহীন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম, ইঞ্জি. মাজেদুল আলম, মোঃ জাফরুল ইসলাম জাহিদ, মোঃ বিল্লাল হোসেন ও মোঃ আমিনুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সফিকুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, সুমন সেন, জাহাঙ্গীর হোসেন আপন, এনাম হোসেন ও মোঃ কামরুজ্জামান। সাংগঠনিক সম্পাদক ফরহাদুল হাসান মোস্তফা। অর্থ সম্পাদক এইচ.এম. মিজানুর রহমান ফরাজী। দপ্তর সম্পাদক মোঃ নুরুল আবসার কায়সার। প্রচার সম্পাদক মোঃ আরাফাত মজুমদার। তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ শহিদুল ইসলাম লিটনসহ অন্যান্যরা।

উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন এস. এম. আজিজ, মোহাম্মদ আবদুল আজিজ, আশিক ইবনে সাফা ও এস. এম. খোরশেদ উল্লাহ রজায়ী।


✍️ প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮