Ticker

6/recent/ticker-posts

পাঁচবিবির নারীদের উদ্যোক্তা গড়ছে এসডিএস

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পিএম | অনলাইন সংস্করণ




জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নারীদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে এসডিএস এনজিও। তিন মাসব্যাপী প্রশিক্ষণ শেষে শনিবার দুপুরে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়।

নারীদের সামাজিক ও পারিবারিক জীবনে অর্থনৈতিক রূপান্তর, দক্ষতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়। এতে হস্তশিল্প, পোশাক নকশা ও দর্জি বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন এসডিএসের দক্ষ প্রশিক্ষক নওরীন তাসনুভা, শ্যামলী আক্তার ও মল্লিক রানী।

তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে ২৪ জন করে তিনটি ব্যাচে মোট ৭২ জন নারী অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবির বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এসডিএস এনজিওর সভানেত্রী গুলশান আরা গ্যালিন।

প্রশিক্ষণ শেষে নারী উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করেন এসডিএসের নির্বাহী পরিচালক আয়েশা আক্তার এবং সহকারী পরিচালক আঞ্জুমান আফরোজ।

আয়োজকরা জানান, নারীদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতেই এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।


✍️ প্রতিবেদক:

রেজুয়ান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮