👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰 প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৭ এএম | অনলাইন সংস্করণ
পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে।
মঙ্গলবার তেপুকুরিয়া বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে মোহাম্মদ কামরুল নামে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুদ অবস্থায় উদ্ধার করা হয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এসময় জব্দকৃত ডিজেলও রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযানটি পরিচালনা করেন পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলী।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বাজারে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক:
মানিক হোসেন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

0 Comments