Ticker

6/recent/ticker-posts

জগদলে “প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশন” ও “প্রজন্ম পাঠাগার”-এর শুভ উদ্বোধন

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰 প্রকাশ : ২৭ মে ২০২৬, ০১:১০ পিএম | অনলাইন সংস্করণ





ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল ঢোলপুকুর বাজারে সামাজিক ও মানবিক সংগঠন “প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশন”-এর উদ্যোগে “প্রজন্ম পাঠাগার”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৭ মে) সকাল ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, চাকরিজীবী, ব্যাংকার, কৃষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জগদল গ্রামের তরুণদের এই মানবিক উদ্যোগকে সবাই সাধুবাদ জানান।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাশিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন,


“আমাদের গ্রামে একটি পাঠাগার প্রতিষ্ঠিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। বাসায় থাকা পুরোনো ও অবহেলিত বইগুলো যদি এই পাঠাগারে দেওয়া যায়, তাহলে তা শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে।”


তিনি ভবিষ্যতেও সংগঠনের পাশে আর্থিক ও নৈতিকভাবে থাকার আশ্বাস দেন এবং সবাইকে এই মহৎ উদ্যোগে সহযোগিতার আহ্বান জানান।


প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সদস্য  আফজাল হোসেন বলেন,

“আমাদের জগদল গ্রামে বর্তমানে অনেক ব্যাংকার ও শিক্ষিত মানুষ রয়েছেন। আমরা সবাই মিলে আর্থিকভাবে সহযোগিতা করতে চাই। পাশাপাশি নিজেদের পুরোনো বইগুলোও পাঠাগারে প্রদান করতে চাই।”


এসময় জগদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ গ্রামের প্রবীণ ব্যক্তিরাও বক্তব্য রাখেন। তারা বলেন, একটি পাঠাগার গ্রামের শিক্ষাব্যবস্থা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন একটি মহৎ উদ্যোগে গ্রামের মানুষ আনন্দ প্রকাশ করেন এবং সংগঠনের সফলতা কামনা করেন।


সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য


“এসো মানবতার কল্যাণে কাজ করি, মিলেমিশে সুন্দর সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে কিছু স্বপ্নবাজ ও মানবকল্যাণে নিবেদিত তরুণদের হাত ধরে যাত্রা শুরু করে প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।


সংগঠনটির মূল লক্ষ্য হলো—


ঢোলপুকুর বাজারে একটি আধুনিক ও সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠা করা,


সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা প্রদান,


মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান,


অসহায় ও প্রবীণ মানুষের পাশে দাঁড়ানো,


নিম্ন আয়ের পরিবারকে সহায়তা করা,


প্রাথমিক স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধি,


শীতবস্ত্র বিতরণ এবং সামাজিক মানবিক কার্যক্রম পরিচালনা করা।


কার্যক্রমসমূহ


সংগঠনটির বিভিন্ন মানবিক কার্যক্রমের মধ্যে রয়েছে— ১. আধুনিক পাঠাগার প্রতিষ্ঠা,


২. শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান,


৩. ফ্রি স্বাস্থ্যসেবা কার্যক্রম,


৪. খাদ্য সহায়তা বিতরণ,


৫. খেলাধুলার আয়োজন ও ক্রীড়া সামগ্রী বিতরণ,


৬. শীতবস্ত্র বিতরণ এবং


৭. দাফন-কাফনে সহায়তা প্রদান।


সংগঠনের আয়ের উৎস হিসেবে সদস্যদের মাসিক অনুদান, স্বচ্ছল ব্যক্তিদের স্বেচ্ছা অনুদান এবং বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে তহবিল গঠন করা হয়।


যোগাযোগ


প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশন


ঢোলপুকুর বাজার, জগদল, কাশিপুর, রাণীশংকৈল, ঠাকুরগাঁও।


ই-মেইল: projonmowf2026@gmail.com


সংগঠনটির বিস্তারিত কার্যক্রম জানতে ফেসবুক পেইজ “প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশন” ভিজিট করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। পাশাপাশি সমাজসেবামূলক এই উদ্যোগে সকলকে অংশগ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।


নিজস্ব প্রতিবেদক | ধারা টিভি নিউজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮