👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৬:৫৮ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিনব্যাপী “ভূমিসেবা মেলা–২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আব্দুস সালাম। তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ ভূমিসেবা পৌঁছে দিতে সরকার ডিজিটাল কার্যক্রম বাস্তবায়ন করছে। ভূমি সংক্রান্ত হয়রানি কমাতে এবং জনগণের সেবা সহজ করতে এ ধরনের মেলার গুরুত্ব অনেক বেশি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আহসান উল হক। তিনি বলেন, জনগণকে সহজ ও হয়রানিমুক্ত ভূমিসেবা দিতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেলায় বিভিন্ন সেবা বুথের মাধ্যমে সরাসরি তথ্য ও সেবা দেওয়া হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান। তিনি ভূমিসেবায় স্বচ্ছতা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হারুন অর রশিদ, মশিউর রহমান সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা ও ভূমি সংক্রান্ত নানা তথ্যসেবা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণে মেলাটি উৎসবমুখর হয়ে ওঠে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ