Ticker

6/recent/ticker-posts

পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোক

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১১ মে ২০২৬, ০৬:১৭ পিএম | অনলাইন সংস্করণ



ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি মধ্যপাড়া গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে হাবিবুল্লাহ নামে এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার, বিদ্যালয় ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত হাবিবুল্লাহ ওই গ্রামের মোঃ হেলাল উদ্দীনের বড় ছেলে। তিনি স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন। এর আগে তিনি পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায়ও মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন।

জানা গেছে,(১১ মে) সোমবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে বন্ধুদের সঙ্গে গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে হাবিবুল্লাহ। একপর্যায়ে পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে এর আগেই তার মৃত্যু হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষক ফরহাদ রেজা। তিনি বলেন, “আমাদের প্রতিষ্ঠানের অত্যন্ত মেধাবী, নম্র ও ভদ্র শিক্ষার্থী মোঃ হাবিবুল্লাহর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।”

এদিকে শিক্ষক মোঃ দোয়েল হুসেন বলেন, “সে আমার খুব প্রিয় ছাত্র ছিল। আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। খবরটি শুনে কিছুতেই মানতে পারছি না।”

স্থানীয়দের মাঝে এ ঘটনায় গভীর শোক বিরাজ করছে। নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্য ও স্বজনরা।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮