Ticker

6/recent/ticker-posts

জলঢাকায় সাংবাদিকদের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৮:৩০ পিএম | অনলাইন সংস্করণ



নীলফামারীর জলঢাকায় উৎসবমুখর ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে রবিবার (৩ মে) সকালে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সকালে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন আলাদা আলাদা ব্যানারে র‍্যালি বের করে। র‍্যালিগুলো পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। পরে জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামারুজ্জামানের নেতৃত্বে একটি সম্মিলিত র‍্যালি পুনরায় শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন। এছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজের বঞ্চিত ও অবহেলিত মানুষের কথা তুলে ধরা এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাংবাদিকদের ভূমিকা অনন্য। তিনি সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হয়ে সমাজকল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং দেশের অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

✍️ প্রতিবেদক:

সুমন মিয়া, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮