Ticker

6/recent/ticker-posts

দেলাওয়ার হোসেন গুরুতর অসুস্থ, দোয়া কামনা

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১৭ মে ২০২৬, ১২:৪৩ পিএম | অনলাইন সংস্করণ



গভীর উদ্বেগের সঙ্গে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার কৃতি সন্তান, মাজলুম জননেতা ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর অরোরা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তার শারীরিক অবস্থার খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দেয়। প্রিয় এই নেতার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া চাওয়া হয়েছে।

দোয়ার বার্তায় বলা হয়, মহান আল্লাহ তায়ালা যেন তাকে পূর্ণ সুস্থতা দান করেন, সকল কষ্ট দূর করে দ্রুত সুস্থভাবে মানুষের মাঝে ফিরিয়ে দেন।

এ সময় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়—

“আল্লাহুম্মা রাব্বান্নাস, আযহিবিল বা’সা, ইশফি আন্তাশ শাফি, লা শিফা’আ ইল্লা শিফাউক, শিফাআন লা ইউগাদিরু সাকামা।”

আমীন ইয়া রাব্বাল আলামিন।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু,স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮