👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ৩০ মে ২০২৬, ১১:৩৭ এএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৯ মে ২০২৬) সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মতবিনিময় সভায় জেলার সার্বিক উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা, চলমান বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন এবং প্রধান অতিথি সেগুলো মনোযোগ সহকারে শোনেন।
সভায় বক্তারা উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে জেলা পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু,স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ