Ticker

6/recent/ticker-posts

ঠাকুরগাঁওয়ে পুলিশের প্যারেড ও মাসিক সভা

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৯:৪৬ পিএম | অনলাইন সংস্করণ



ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে ২০২৬) সকালে পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এস এম ইফতেখার আহমেদ।

প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের শারীরিক ফিটনেস ও টার্নআউট মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সদস্যরা বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া জেলা পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় বিষয়ে আলোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু,স্টাপ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮