Ticker

6/recent/ticker-posts

পাঁচবিবি উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অনুপ দাসের সোমবার শেষ কর্মদিবস

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ০৪ মে ২০২৬, ১০:২০ এএম | অনলাইন সংস্করণ



জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শ্রী অনুপ কুমার দাসের দীর্ঘ চাকরি জীবনের পথচলার সমাপ্তি ঘটবে আজ ৪'মে/২৬ সোমবার কার্যদিবস শেষে। অভিজ্ঞ এ কর্মকর্তা স্কুল-কলেজ জীবনে পড়ালেখার পাঠ চুকে ১৯৮৮ সালে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সাঁট মুদ্রাক্ষরিক পদে কর্মজীবনে প্রবেশ করেন। সরকারি চাকরির বিধি মেনে তিনি জেলার বিভিন্ন উপজেলায় ন্যায় নীতি সততা ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেন। তিনি জয়পুরহাট সদর আক্কেলপুর ও ক্ষেতলাল উপজেলায় চাকরি করেছেন। ২০০৭ সালে সিএ-কাম ইউডিএ পদে পদোন্নতি পেয়ে পাঁচবিবি উপজেলায় যোগদান করেন। সফলতার সহিত দীর্ঘদিন দ্বায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ কর্তৃপক্ষ তাকে ২০১৯ সালে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেন। দীর্ঘ কুড়ি বছর তিনি উপজেলাবাসিকে বিভিন্ন ভাবে সেবা দেন।


সরকারি চাকরির বিধি অনুযায়ী অনুপ কুমার দাসের আজ শেষ কর্ম দিবস কিন্তু আগামী কাল থেকে অবসর জীবন যাপন করবেন।অবসর জীবনে তিনি পরিবার, আত্বীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাবেন। দীর্ঘদিনের সহযোদ্ধা, উপজেলা অফিসার্স ক্লাব, কর্মচারী কল্যাণ ইউনিয়ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বাজার সমিতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করবেন বলেও জানা যায়।


জয়পুরহাট পৌরসভার খঞ্জনপুর এলাকায় সুশীল সনাতন পরিবারে ১৯৬৭ সালে এ কর্মকর্তা জন্ম গ্রহণ করেন। তার জন্মদাতা বাবা শ্রী ধীরেন্দ্র নাথ দাস ছিলেন একজন প্রান্তিক কৃষক। ৩'ভাইয়ের মধ্যে অনুপ কুমার ছিলেন সবার ছোট। ৭১'সালে বাংলা স্বাধীন হওয়ার পর বাড়ির পাশের খঞ্জনপুর মিশন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবনে হাতে খড়ি তার। ১৯৭৬ সালে পঞ্চম শ্রেণী পাস করে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮১ সালে মাধ্যমিকের গণ্ডি পার করেন তিনি। এরপর জয়পুরহাট সরকারি ডিগ্রী কলেজ থেকে ১৯৮৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। উচ্চতর ডিগ্রি অর্জনে বগুড়ার নট্রামস শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯৮৭ সালে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেন তিনি। ১৯৮৮ সালে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সাঁট মুদ্রাক্ষরিক পদে যোগদানের মধ্যদিয়ে চাকরি জীবনে প্রবেশ করেন অনুপ দাস।


তিনি ১৯৯৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন শুরু করেন। সংসার জীবনে ৩'কন্যা সন্তানের জনক। বিদায় বেলায় তিনি উপজেলাবাসির নিকট দোয়া চেয়েছেন বাকী জীবন যেন সুস্থ ও সুন্দরভাবে কাটাতে পারেন। সবাই যেন সুস্থ ও সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারেন একইসাথে তিনিও প্রভুর নিকট আশির্বাদ করবেন। উপজেলায় কর্মরত অবস্থায় তার কথায় কেউ যদি মনে কষ্ট বা ব্যথা পেয়ে থাকলে এজন্য তিনি অনুতপ্ত প্রকাশ করেন ও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন।

✍️ প্রতিবেদক:

রেজুয়ান পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮