👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৮:০২ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টায় বালিয়াডাঙ্গী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির পক্ষ থেকে নতুন কমিটির নেতৃবৃন্দের হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এ সময় প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত (৭ মে ) বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক পদে এস এম মশিউর রহমান সরকার এবং সাংগঠনিক সম্পাদক পদে ফজলুর রহমান নির্বাচিত হন। এছাড়াও বিভিন্ন পদে মোট ১৩ জন সাংবাদিক নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার মো. মকবুল হোসেন, নবনির্বাচিত সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এস এম মশিউর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
বক্তারা বালিয়াডাঙ্গী প্রেসক্লাবকে আরও গতিশীল, বস্তুনিষ্ঠ ও সাংবাদিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
✍️ প্রতিবেদক:
মো রাজু রায়হান,বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধ:

0 মন্তব্যসমূহ