👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰 প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১১:৩৫ এএম | অনলাইন সংস্করণ
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোঃ রাশেদুল ইসলাম জনি (৪২) নামের এক যুবকের মর্মান্তিক মুত্যু হয়েছে।
২৩ জুন মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় পাঁচবিবি হিলি সড়কের লাঙ্গল হাটি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।নিহত রাশেদুল উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা ফেনতারা গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল সকালবেলা বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পাঁচবিবি বাসষ্ট্যান্ডে ভাগনাকে নিতে আসে। সেখান থেকে পাঁচমাথার দিকে যাওয়ার সময়, রাস্তায় পিছলে পড়ে গেলে হিলির দিক থেকে আসা মাল বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় রাশেদুল। পুলিশ ট্রাকটিকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
পাঁচবিবি ( জয়পুরহাট) প্রতিনিধিঃ
রেজুয়ান আহমেদ

0 মন্তব্যসমূহ