👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১০:০৫ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম (সুইপারপট্টি) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক দুজন হলেন মন্ডলাদাম গ্রামের সুবাস দাসের স্ত্রী চন্দনা দাস (৪০) এবং রাজেন দাসের মেয়ে ও সামুয়েল দাসের স্ত্রী সাধনা রানী দাস (২০)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি দল মন্ডলাদাম গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে দুই নারীকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের ওজন প্রায় ১ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রুহিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান জানান, আটক দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিস্তার রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল বলছে, সমাজে মাদকের বিস্তার রোধে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সচেতন হতে হবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তারা।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ