🔰প্রকাশ : ২২ জুন ২০২৬, ১০:১১ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও সদর শহরের স্বর্ণপট্টি এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (২২ জুন) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে স্বর্ণপট্টি এলাকায় রাস্তার ওপর তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে মোছা. পারুল আক্তার (৩৫) তার সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি ধারালো ছুরি বের করে স্বামী মো. সুলতান মিয়ার বুকের ডান পাশে আঘাত করেন। পারুল আক্তারের বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভান্ডারা এলাকায়।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত সুলতান মিয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, আহত ব্যক্তির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে। অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত চলছে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ