Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে রংপুর মেইল বাস সার্ভিস দ্রুত চালুর দাবিতে উত্তর ধরলা ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন আহবানে বিশাল মানববন্ধন

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৭:০৮ পিএম | অনলাইন সংস্করণ



কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী-রংপুর রুটে বহুল প্রতীক্ষিত “রংপুর মেইল” বাস সার্ভিস দ্রুত চালুর দাবিতে আজ উত্তর ধরলা অঞ্চলের সর্বস্তরের জনগণ বিশাল মানবন্ধন কর্মসূচি পালন করেছে। 

সকাল 11টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের ধরলা ব্রিজ এলাকায় ঘণ্টাব্যাপী এই মানবন্ধনে অংশ নেন শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ। 
 
বক্তারা বলেন, কুড়িগ্রাম থেকে রংপুরে যাতায়াতের জন্য সরকারি “রংপুর মেইল” বাস সার্ভিস চালুর প্রতিশ্রুতি দেয়া হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। ফলে প্রতিদিন শিক্ষার্থী, রোগী ও চাকরিজীবীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেসরকারি বাসের অতিরিক্ত ভাড়া আর অনিয়মে অতিষ্ঠ সাধারণ মানুষ।

মানবন্ধন থেকে বক্তারা 7 দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে “রংপুর মেইল” বাস সার্ভিস চালু না হলে উত্তর ধরলা অঞ্চলের জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলন ও মহাসড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে।

মানবন্ধনে আসা ভূরুঙ্গামারীর কলেজ শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, "রংপুরে ক্লাস করতে যেতে 3-4 ঘণ্টা লেগে যায়। সরকারি বাস চালু হলে ভাড়া কমবে, সময় বাঁচবে।"

নাগেশ্বরীর ব্যবসায়ী মো. আলমগীর হোসেন বলেন, "মালামাল আনা-নেয়া থেকে শুরু করে হাসপাতালে রোগী নিতে আমাদের চরম ভোগান্তি। দ্রুত বাস চালু করা এখন সময়ের দাবি।"
✍️ প্রতিবেদক:
রাহীমুল ইসলাম সজীব, নাগেশ্বরী প্রতিনিধি:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮