Ticker

6/recent/ticker-posts

পাঁচবিবিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১২:৪৯ পিএম | অনলাইন সংস্করণ‎


‎সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন-২৬ এর শুভ উদ্বোধন। 
‎
‎রবিবার ২৮শে জুন সকালে উপজেলার পাঁচমাথায় অবস্থিত উপ স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। শিশুকে নিজ হাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পের উদ্বোধন করেন তিনি ।
‎
‎এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, উপজেলা বিএনপির সভাপতি ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম, ডাঃ মিজানুর রহমান, থানার এএসআই মোঃ শরিফুল ইসলাম ও স্বাস্থ্য সহকারী মোঃ নজরুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীরা।
‎
‎ডাঃ তরুণ কুমার পাল জানায়, ৬ মাস থেকে ৫ বছর বয়সের উপজেলার প্রায় ৩৬ হাজার শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনটি সফল করতে উপজেলার বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা সকাল থেকে বিকাল পর্যন্ত এ কাজ করছেন। তিনি আরো বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রাতকানা রোগ প্রতিরোধসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। তাই নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুকে ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান ।

✍️ প্রতিবেদক:
রেজুয়ান ‎পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
‎

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮