👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৭:০৫ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় টাঙ্গন নদীতে নিখোঁজ হওয়া স্কুলছাত্র সারুপের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বন্ধুদের সঙ্গে টাঙ্গন নদীতে গোসল করতে নামে সারুপ। একপর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালালেও কোনো সন্ধান মেলেনি।
পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে বুধবার (১৭ জুন) সকাল থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর নদী থেকে স্কুলছাত্রটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও গভীর শোক ও বিষাদের সৃষ্টি হয়েছে। নদী, পুকুর বা জলাশয়ে গোসলের সময় শিশুদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
একটি অসাবধানতাই কেড়ে নিতে পারে একটি তাজা প্রাণ। তাই শিশুদের নিরাপত্তায় পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ