👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৬:৫৫ পিএম | অনলাইন সংস্করণ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতাকর্মীদের মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।
৬ জুন শনিবার বেলা ১২ টায় আটাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাগজানা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল হক।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ ওহাব, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম,আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা বিএনপির সদস্য আলী আহসান মুক্তা, জেলা কৃষকদলের সদস্য সচীব মঞ্জুরে মওলা পলাশ, বাগজানা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফসহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ও অতিথিরা বাগজানা ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতাকর্মীদের মরণোত্তর সম্মামনা ক্রেস্ট পরিবারের সদস্যদের হাতে তুলে দেন ।
✍️ প্রতিবেদক:
রেজুয়ান পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

0 মন্তব্যসমূহ