Ticker

6/recent/ticker-posts

জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৯:৪৩ এএম | অনলাইন সংস্করণ



নীলফামারীর জলঢাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।


আজ সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, জলঢাকা পৌর বিএনপি'র সাবেক সভাপতি ও নীলফামারী জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম বাঙালি, জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন এবং মমতাজুল ইসলাম মিঠু প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে বলেন, "রাষ্ট্রীয় সহায়তা যদি সঠিক ও প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া যায়, তবে তা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।" তারা সরকারি এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন উপজেলার বিভিন্ন এলাকার মোট ১৮০ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। এই সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

✍️ প্রতিবেদক:

সুমন মিয়া, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮