👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৬ পিএম | অনলাইন সংস্করণ
মাদক নির্মূলে কেবল আইন প্রয়োগ বা শাস্তির ওপর নির্ভর না করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে এটিকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মাদকবিরোধী সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, শুধু আইন প্রয়োগ কিংবা শাস্তি দিয়ে মাদকের বিস্তার পুরোপুরি রোধ করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও জানান, মাদক নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ইতিবাচক ফলাফল অর্জনের আশা প্রকাশ করেন তিনি।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ