👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৭ পিএম | অনলাইন সংস্করণ
মাগুরার শ্রীপুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি জোয়ারদার আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা শিকদার মনজুর আলম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বদরুল আলম হিরো এবং সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম,শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল।
উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ এবং উপজেলা মহিলা বিষয়ক অফিসার গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল। এছাড়াও শিক্ষার্থীদের উৎসাহ দিতে শিক্ষিকা মৌটুসী মৌ, শিক্ষিকা রেহেনাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সোমবার (২৭ জুলাই) থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে উপজেলার ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি কলেজ এবং ১৮৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। ৪টি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত এই প্রতিযোগিতার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে কবিতা আবৃত্তি, নজরুল সংগীত, চিত্রাঙ্কন এবং নৃত্য। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন শাহানাজ পারভীন ও মুক্তি দত্ত।
বক্তারা নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনা, সাহিত্য ও দর্শন ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
✍️ প্রতিবেদক:
জিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:

0 মন্তব্যসমূহ