Ticker

6/recent/ticker-posts

শ্রীপুরে কলেজের অনাকাঙ্ক্ষিত ঘটনা: তদন্ত কমিটির কাছে বক্তব্য দিলেন গভর্নিং বডির সভাপতি

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৪:২৫ পিএম | অনলাইন সংস্করণ‎


মাগুরার শ্রীপুর দারিয়াপুর ডিগ্রি কলেজের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্তে গতি এসেছে। তদন্তের স্বার্থে কমিটির ডাকে সাড়া দিয়ে সশরীরে উপস্থিত হয়ে নিজের বক্তব্য প্রদান করেছেন কলেজ পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) সভাপতি এ্যাডভোকেট তরিকুল ইসলাম।
তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ঘটনাটি খতিয়ে দেখতে গঠিত কমিটির কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ তদন্ত কমিটির মুখোমুখি হন পরিচালনা পর্ষদের সভাপতি।
এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, "তদন্তের স্বার্থে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতিকে বক্তব্য প্রদানের জন্য অবহিত করা হয়েছিল। আজ তিনি সশরীরে উপস্থিত হয়ে নিজের বক্তব্য প্রদান করেছেন। নির্ধারিত ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা প্রতিবেদনটি জমা দিতে পারব।"
অন্যদিকে, তদন্ত কমিটির কাছে বক্তব্য দেওয়ার পর পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, "কলেজে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি কোনোভাবেই জনগণ ও শিক্ষার্থীদের ন্যায্য দাবির বাইরে নই। তদন্ত কমিটি আমাকে তলব করায় আমি সশরীরে উপস্থিত হয়ে আজ আমার বক্তব্য তুলে ধরেছি।"
তিনি আরও আশা প্রকাশ করেন যে, তদন্ত কমিটি খুব দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু প্রতিবেদন জমা দেবে। কমিটির দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী প্রয়োজনীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
✍️ প্রতিবেদক:
জিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮