👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১১:৫০ পিএম | অনলাইন সংস্করণ
দিনাজপুরের চিরিরবন্দরে এইচএসসি পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে আল রাফি রাজা (১৮) নামে এক পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আল রাফি রাজা ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার রেলঘুন্টি এলাকার মাসুদ রানার ছেলে। তিনি চিরিরবন্দর সরকারি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষা শেষ হওয়ার পর বিকেলে ছয় বন্ধু মিলে চিরিরবন্দর রেলওয়ে ব্রিজসংলগ্ন কাকড়া নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে আল রাফি রাজা হঠাৎ পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের সহযোগিতা চান।
খবর পেয়ে চিরিরবন্দর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। দীর্ঘ চেষ্টার পর নদী থেকে আল রাফি রাজার মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ