Ticker

6/recent/ticker-posts

বালিয়াডাঙ্গীতে জ্বালানি তেলে কম পরিমাপ, তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৪ পিএম | অনলাইন সংস্করণ

‎
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে নির্ধারিত পরিমাপ অনুসরণ না করায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন ফিলিং স্টেশনের পরিমাপ যন্ত্র পরীক্ষা করা হয়। পরিদর্শনে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের অর্থদণ্ড করা হয়।

আদালতের আদেশ অনুযায়ী, লাহিড়ী ফিলিং স্টেশনের মালিক মোবারক হোসেনকে ১ লাখ টাকা, এস আর ট্রেডিংয়ের স্বত্বাধিকারী সুমন আলীকে ৫০ হাজার টাকা এবং হোসেন এন্টারপ্রাইজের মালিক ইসমাইল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাস। এ সময় বিএসটিআই, দিনাজপুর কার্যালয়ের পরিদর্শক তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং জ্বালানি তেল বিক্রিতে স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিত তদারকি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। তারা ব্যবসায়ীদের আইন মেনে সঠিক পরিমাপে জ্বালানি তেল বিক্রির আহ্বান জানান।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮