Ticker

6/recent/ticker-posts

বরগুনায় ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰 প্রকাশ : ০৯ আগষ্ট ২০২৬, ০৫:০৮ পিএম | অনলাইন সংস্করণ





জেলা গোয়েন্দা শাখা, বরগুনার অভিযানে বরগুনা সদর থানা এলাকা থেকে ২০ (বিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ০১(এক) জন আসামী গ্রেফতার 


ঘটনার সংক্ষিপ্ত বিবরণ : মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, বরগুনা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, বরগুনা এর নেতৃর্ত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল হাই সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৮/০৮/২০২৬ খ্রিঃ সময় ১১.৩০ ঘটিকার সময় বরগুনা জেলার বরগুনা থানার হেউলিবুনিয়া ০৫ নং ওয়ার্ডস্থ জনৈক মোঃ রিয়াজুল ইসলাম তপু (৩২), পিতা- মোঃ পান্না মিয়া, সাং- ০২ নং হেউলিবুনিয়া , থানা ও জেলা- বরগুনা এর দফাদার বাড়ির সামনের পাকা রাস্তার উপর হইতে ২০ (বিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১। মোঃ সুমন মৃধা (৩০), পিতা- আব্দুর রহিম, মাতা- মোসাঃ দুলু বেগম, সাং- চালিতাতলী, ০২ নং ওয়ার্ড , ০৯ নং এম বালিয়াতলী ইউনিয়ন, থানা ও জেলা- বরগুনা‘কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন ।


জব্দকৃত/উদ্ধারকৃত আলামতঃ ২০ (বিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট । যাহার ওজন ১.৯ (এক দশমিক নয়) গ্রাম। যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৩০০×২০=৬,০০০/-(ছয় হাজার) টাকা।

মোঃআরিফ হোসেন খান 

ধারা টিভি 

বিশেষ প্রতিনিধি। 

বরিশাল, বরগুনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮