Ticker

6/recent/ticker-posts

আমজানখোরে দবিরিয়া দারুল উলুম মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষা

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১০:০৮ এএম | অনলাইন সংস্করণ‎


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের স্কুলহাট বাজারের দক্ষিণ পাশে অবস্থিত দবিরিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নূরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের অধীনে পরিচালিত প্রতিষ্ঠানটিতে রোববার (২৩ আগস্ট) সকাল থেকে এ পরীক্ষা শুরু হয়।

পরীক্ষায় মাদ্রাসার শিক্ষার্থীরা সুশৃঙ্খল পরিবেশে অংশগ্রহণ করছে। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের নকলমুক্ত পরিবেশে নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে উত্তরপত্র লেখার আহ্বান জানিয়েছেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম।


তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরীক্ষায় অন্যের খাতা দেখে উত্তর লেখা মূলত শিক্ষক বা প্রতিষ্ঠানকে নয়, নিজের মেধা ও বিবেককেই প্রতারণা করা। তাই প্রত্যেক শিক্ষার্থীকে সততা ও নৈতিকতার সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়া উচিত।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, আলহাজ্ব মোহাম্মদ জমির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (অবঃ), বাংলাদেশ পুলিশ।

এদিকে প্রতিষ্ঠানটির হিফজ বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রমও চলছে। আগ্রহী অভিভাবকদের মাদ্রাসা কার্যালয়ে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে। ভর্তি-সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭৫৪৫৪৬৬২২ নম্বরে।

মাদ্রাসার শিক্ষক মুফতি মো. আব্দুল্লাহ বলেন, সন্তানকে কোথাও ভর্তি করার আগে অভিভাবকদের প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শনের আহ্বান জানানো হচ্ছে। নিরিবিলি ও মনোরম পরিবেশে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করা হয়।


স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দবিরিয়া দারুল উলুম মাদ্রাসায় পড়াশোনার পরিবেশ সন্তোষজনক। প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন ধরে তারা পর্যবেক্ষণ করছেন। ভবিষ্যতে এখানকার শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮