Ticker

6/recent/ticker-posts

বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী অভিযানে আটক ১

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১০:৫৫ এএম | অনলাইন সংস্করণ‎


 ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও ভারতীয় মনোগোল্ড নামে ফেন্সিডিল সদৃশ দুই বোতল সিরাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উজিরমনি চোষপাড়া এলাকায় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

আটক ব্যক্তি মো. তৈমুর রহমান (৩৫)। তার কাছ থেকে মাদকদ্রব্যের পাশাপাশি একটি বাটন মোবাইল ফোনও উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা মালামালের সিজার মূল্য প্রায় ১০ হাজার ৪০০ টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের বিস্তার ও চোরাচালান ঠেকাতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮