Ticker

6/recent/ticker-posts

বাজারে ফুলের ব্যাপক চাহিদা রয়েছে

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৬:০২ পিএম | অনলাইন সংস্করণ‎



বাংলাদেশের ফুলের বাজার বর্তমানে বহু বিস্তৃত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। দেশের ২৪টির বেশি জেলায় বাণিজ্যিকভাবে ফুল চাষ হয়। রাজশাহীর সাহেব বাজার এলাকায় ফুলের বর্তমান বাজার সম্পর্কে বিস্তারিত জানতে, ফুল বিক্রেতার সাথে কথা হয় । ফুল বিক্রেতা জানান, যশোরের গদখালি এলাকায় , প্রধান ফুলের উৎপাদান কেন্দ্র। গোলাপ থেকে শুরু করে সব ধরনের ফুলের চাষ হয় যশোরে ।সবচেয়ে বেশি বিক্রি হয় গোলাপ ।পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও বিভিন্ন উৎসব, বিয়ে , জন্মদিন, এ ফুলের ব্যাপক চাহিদা । ফুলের বিক্রি অনেক গুন বেশী হয় বিভিন্ন দিবসে । যশোরের গদখালি, ঝিনাইদহ, সাভার, চুয়াডাঙ্গা ও রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলে বড় পরিসরে ফুলের চাষ হয়। বাজারে বিক্রি হওয়া ফুলের বড় একটি অংশ জুড়ে রয়েছে গোলাপ, রজনীগন্ধা, জারবেরা ও গাদা । 



 ঐতিহ্যবাহী পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস, একুশে ফেব্রুয়ারি এবং নববর্ষের সময়ে ফুলের চাহিদা ও দাম সর্বোচ্চ থাকে। ফুলের ব্যবহার , বিয়ে, রাজনৈতিক অনুষ্ঠান, করপোরেট অনুষ্ঠান ও জাতীয় দিবসে নিয়মিত বড় অংকের ফুল কেনাবেচা হয় । ফুল বর্তমানে বাংলাদেশের বাজার পার হয়ে বিভিন্ন দেশেও রফতানি করে , অর্থনৈতিক ভাবে ও লাভজনক হচ্ছেন ফুল ব্যবসায়ীরা ।


✍️ প্রতিবেদক:

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮