Ticker

6/recent/ticker-posts

মাগুরায় ৩৮ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৫:১৬ পিএম | অনলাইন সংস্করণ‎


মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী পশ্চিমগপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিলসহ সোহেল রানা (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়।
রোববার (১৬ আগস্ট) নিজনান্দুয়ালী পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার সোহেল রানা ওই গ্রামের মৃত নুরুল হক বেপারীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে সোহেল রানার কাছ থেকে ৩৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন বাদী হয়ে সোহেল রানার বিরুদ্ধে মাগুরা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

✍️ প্রতিবেদক:
জিল্লুর রহমান সাগর, মাগুরা প্রতিনিধি:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮