Ticker

6/recent/ticker-posts

শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৫:৪৯ পিএম | অনলাইন সংস্করণ‎



মাগুরার শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংস এর বেনিফিট (মৃত্যু দাবী) প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড এর সহযোগিতায় এ খন্দকার ভিলা, পুরাতন সোনালী ব্যাংক অফিস কক্ষে এ বেনিফিট (মৃত্যু দাবী) প্রদান অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সদস্য আরব আলীর স্ত্রী ও ছেলের হাতে এ নগদ টাকা প্রদান করা হয়। 


শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি খন্দকার আবু নইম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলা ব্যবস্থাপক 

প্রধান অতিথি মো. শাহাজুল ইক।


উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক মো. বাকিবিল্লাহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, সদস্য সদস্য মো. সাইফুল ইসলাম, মো. গোলাপী পারভীন, মো. কামাল বিশ্বাস, উপজেলা শাখা ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম, সুবিধাভোগী মৃত আরব আলীর স্ত্রী উম্মে হানি ও ছেলে আয়াতউল্লাহ খমিনি।


উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি খন্দকার আবু নইম জানান, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড থেকে আরব আলী ৬ লাখ টাকার ঋণ নেন। ১ লাখ ৩৬ হাজার ৮'শ টাকার ঋণ রেখে তিনি মারা যান। তিনি মারা গেলে তার পাওনা টাকা মওকুফ করা হয়। এমনকি তার দাফনের জন্য ওই পরিবারকে ৫ হাজার টাকা প্রদান করা হয়। সকল ঋণ মওকুফ এবং সঞ্চয়ের লাভ সহ তার পরিবারের হাতে ৬৩ হাজার ৯'শ ৪ টাকার নগদ অর্থ প্রদান করা হয়েছে। এই মহৎ কাজটি করতে পেরে আমরা আনন্দিত।


✍️ প্রতিবেদক:

জিল্লুর রহমান সাগর, মাগুরা প্রতিনিধি:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮