Ticker

6/recent/ticker-posts

ফরিদপুরে কাজের উদ্দেশ্যে গিয়ে ১৩ দিন ধরে নিখোঁজ পাঁচবিবির শাহাদাত ‎

ধারা টিভি নিউজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম | অনলাইন সংস্করণ




‎জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা-ডাংগাপাড়া গ্রামের মোঃ শাহাদাত হোসেন (৩০) ফরিদপুরে কাজের উদ্দেশ্যে গিয়ে গত ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। ফলে পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো যোগাযোগ হচ্ছে না।

‎নিখোঁজ শাহাদাত হোসেন ওই গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, প্রায় এক মাস আগে কাজের উদ্দেশ্যে তিনি ফরিদপুরে যান। সেখানে অবস্থানকালে গত ১৩ দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোন বন্ধ থাকায় উদ্বেগ আরও বেড়েছে।

‎ছেলের সন্ধান না পেয়ে বাবা-মা হতাশায় দিন কাটাচ্ছেন। অন্যদিকে শাহাদাতের স্ত্রী তিন বছরের সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। স্বামী ও ছেলের সন্ধান পেতে পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছেন।

‎শাহাদাতের পরিবারের পক্ষ থেকে কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


প্রতিবেদক:

‎রেজুয়ান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ১২ সেপ্টেম্বর/২৬

‎যোগাযোগ:

‎📞 ০১৭৯০৭৬৬৯৬৩

‎📞 ০১৭৭৩১৮০৭৫৮

‎

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮