👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের জগদল নদীর বস্তি গ্রামে নদীর পানিতে পড়ে এহেসান ও কাউসার নামে দুই ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশুই একই গ্রামের বাসিন্দা।
নিহতদের মধ্যে একজন জাহিদ হাসান জাহানুরের ছোট ছেলে এহেসান। তার বাবার নাম সুলতান, যিনি স্থানীয়ভাবে ‘হুকাফাটা’ নামে পরিচিত। অপর নিহত শিশু কাউসার অটো কালামের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে কোনো একসময় দুই শিশু নদীর পানিতে পড়ে যায়। পরে তাদের পানিতে পড়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে স্থানীয়রা উদ্ধার করতে এগিয়ে আসেন। তবে উদ্ধারের পর তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।
মাত্র ৫ বছর বয়সী দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দুই শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে ধারা টিভি নিউজ।

0 মন্তব্যসমূহ