ধারা টিভি নিউজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী ও পরোয়ানাভুক্ত আসামি ধরতে পুলিশের বিশেষ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে হরিণমারী নয়াপাড়া এলাকার হারুনুর রশিদ (৩৮) রয়েছেন। তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এছাড়া মধ্য কাদশুকা এলাকার তোফাইল হোসেন (৫৫)কে সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, মাদক উদ্ধার, মামলার আসামি এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদের আটকে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেনের সার্বিক নির্দেশনায় বালিয়াডাঙ্গী থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করছে।
প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ