Ticker

6/recent/ticker-posts

পাঁচবিবিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযানে বাবা ছেলেসহ ৩ জন আটক

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম | অনলাইন সংস্করণ

‎
‎জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর এলাকায় বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৪৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯৪টি কুপিজেসিক ইনজেকশন জব্দ করা হয়।

‎বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাটের যৌথ টহল দল এ অভিযান পরিচালনা করে।

‎আটককৃত ব্যক্তিরা হলেন শ্রীমন্তপুর গ্রামের সাখাওয়াত (৫৩), তাঁর ছেলে পলাশ হোসেন (২৮) ও সাহান (২৫) । জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা।

‎আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মাদকসহ তাঁদের পাঁচবিবি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।

✍️ প্রতিবেদক:
‎রেজুয়ান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮