Ticker

6/recent/ticker-posts

আমতলীতে হেরোইনসহ যুবক গ্রেফতার, ১ বছরের সাজা

ধারা টিভি নিউজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পিএম | অনলাইন সংস্করণ




বরগুনার জেলার আমতলী উপজেলায় ০.৫ গ্রাম হেরোইনসহ মো. মেহেদী হাসান তন্ময় (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালত তাকে ১ বছরের সাজা দিয়েছে।


পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এসআই শওকত হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় পৌর শহরের ৮নং ওয়ার্ডের বাসুগী এলাকার মাহবুবুর রহমান হিমু গাজীর ছেলে তন্ময়কে হেরোইনসহ আটক করা হয়।


আজ বুধবার (৯ সেপ্টেম্বর) তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমতলী চৌকি আদালতে সামারি ট্রায়ালে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।


এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে হেরোইনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাকে ১ বছরের সাজা দিয়েছেন। মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক:

মোঃ আরিফ হোসেন খান 

বরগুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮