Ticker

6/recent/ticker-posts

শ্রীপুরে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চাম্পিয়নশীপ- অনুষ্ঠিত

ধারা টিভি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম | অনলাইন সংস্করণ





মাগুরা প্রতিনিধি 

মাগুরার শ্রীপুর মিনি স্ট্রেডিয়ামে বুধবার বিকেলে প্রথম কমিউনিটি পুলিশিং চ্যাম্পিয়নশিপ- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম। 

শ্রীপুর থানা ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত খেলা পূর্ব আলোচনা সভায় থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান পিপিএম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর মুসাফির নজরুল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সোহাগ মাহমুদ, উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেলসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দ। 

খেলায় মেয়েদের কাবাডি দলের শ্রীকোল গড়াই দল শ্রীপুর শ্রীপুর মধুমতি কাবাডি দলকে হারিয়ে চাম্পিয়ন হয়।  

অপরদিকে ছেলেদের খেলায় শ্রীপুর মধুমতি দল শ্রীকোল গড়াই দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮