Ticker

6/recent/ticker-posts

শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ ও কালাবাজারির মামলায় মূল ২ আসামি গ্রেফতার

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম | অনলাইন সংস্করণ‎


মাগুরার শ্রীপুরে সরকারি সরবরাহকৃত রাসায়নিক সারের অবৈধ মজুদদার ও কালাবাজারির দায়ে দায়েরকৃত মামলার মূল দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও শ্রীপুর থানা পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) জেলার লাঙ্গলবান্ধ ও কোদলা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— শ্রীপুর উপজেলার আমলসার গ্রামের মৃত বদিয়ার রহমানের ছেলে মো: শাহিদ জোয়ার্দ্দার (৫৫) এবং একই গ্রামের মৃত তোফায়েল জোয়ার্দ্দারের ছেলে নবাব জোয়ার্দ্দার (৫৮)।

পুলিশ সূত্রে জানা যায়, আমন মৌসুমে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৫ ও ৬ সেপ্টেম্বর রাতে উপজেলা প্রশাসন, কৃষি অফিস ও শ্রীপুর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আমলসার গ্রামের শহীদ জোয়ার্দ্দারের বসতবাড়ি ও গুদাম এবং নবাব জোয়ার্দ্দারের দোকান ঘর থেকে মোট ৩২৮ বস্তা অবৈধ রাসায়নিক সার জব্দ করা হয়।

এ ঘটনায় শ্রীপুর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিন বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারায় শ্রীপুর থানায় একটি মামলা (মামলা নং-০৩, ৬ তারিখে দায়ের করেন।

মামলা রুজুর পর মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব খন্দকার খায়রুল হাসান পিপিএম-এর তত্ত্বাবধানে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই (নি:) অজয় দাস সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৭ সেপ্টেম্বর দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে সার কালাবাজারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

✍️ প্রতিবেদক:
জিল্লুর রহমান সাগর, মাগুরা প্রতিনিধি:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮