ধারা টিভি নিউজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্থানীয় মানুষের চাহিদা ও মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা তৈরির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) হরিপুর ইসলামীক ফাউন্ডেশনের হলরুমে আয়োজিত সভায় ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ‘রিয়েক্ট-ইন’ প্রকল্পের সহযোগিতায় এবং ‘সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ)’-এর ‘প্রয়াস’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় স্থানীয় পর্যায়ে জনগণের প্রয়োজন ও সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোকে উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন কার্যক্রম আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. শামীমুজ্জামান, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার, প্রজেক্ট অফিসার রুমা বেগম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, এইচএ, এএইচআই এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনায় বক্তারা বলেন, এলাকার মানুষের সরাসরি অংশগ্রহণে উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হলে স্থানীয় বাস্তবতার সঙ্গে তা আরও বেশি সামঞ্জস্যপূর্ণ হবে। এতে জনগণের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে।
সভায় অংশ নেওয়া প্রতিনিধিরাও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ