Ticker

6/recent/ticker-posts

কুলিক নদীর তীরে কুকুরের মুখে নবজাতকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৫:২০ পিএম | অনলাইন সংস্করণ‎


ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর তীরে একটি কুকুরের মুখে নবজাতকের মরদেহ দেখতে পাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে নদীর তীরে মাছ ধরার সময় স্থানীয় এক নারী ঘটনাটি দেখতে পান।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুলিক নদীর তীরে মাছ ধরছিলেন হালিমা বেগম। একপর্যায়ে তার চোখে পড়ে, একটি কুকুর মুখে করে একটি নবজাতকের মরদেহ নিয়ে যাচ্ছে। দৃশ্যটি দেখে তিনি কুকুরটিকে তাড়িয়ে দেন এবং দ্রুত বিষয়টি তার ছেলে রবিউল ইসলামকে জানান।

পরে রবিউল ইসলাম জরুরি সেবা নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।

তবে নবজাতকের মরদেহটি নদীর তীরে কীভাবে এলো, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। তারা ঘটনার রহস্য উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, এর আগে গত ২৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও শহরের একটি ড্রেন থেকেও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। অল্প সময়ের ব্যবধানে পরপর এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮