ধারা টিভি নিউজ প্রতিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম | অনলাইন সংস্করণ
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কুন্ডু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ক্রিড়া সম্পাদক সাইদুর রহমান সাঈদ, উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবি সংগঠনের সভাপতি এ্যাডভোকেট ওয়াজিয়ার রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান।
আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজিত কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ এবং ন্যাশনাল প্রেস সোসাইটি কেশবপুর শাখার সভাপতি শামীম আখতার মুকুল-সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
0 Comments