Ticker

6/recent/ticker-posts

নড়াইলে আধিপত্য বিরোধে সংঘর্ষ, বাবা–ছেলেসহ নিহত ৪

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম | অনলাইন সংস্করণ৬

সংগৃহীত ছবি 


নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাবা–ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬–৭ জন। স্থানীয় থানা সূত্রে জানা গেছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বড়কুলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন বড়কুলা গ্রামের খলিল শেখ (৬৫), তাঁর ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), প্রতিবেশী ফেরদৌস শেখ (৩৩) এবং একই গ্রামের ওসিকুর ফকির। স্থানীয়রা জানিয়েছেন, সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষ সক্রিয়; একটি পক্ষের নেতৃত্বে সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যা এবং অন্যপক্ষে সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, নিহত ও আহতদের মধ্যে কারও পরিচয় ও পরিবারিক বিবরণ যাচাইয়ের প্রক্রিয়া চলছে।
ওসি আরও জানান, সংঘর্ষের ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি স্থানীয়দের শান্তি বজায় রাখতে এবং ঘটনায় নতুন উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন।

Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮