Ticker

6/recent/ticker-posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম | অনলাইন সংস্করণ

সংগৃহীত ছবি 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

এর আগে একইদিন সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দপ্তরে পৌঁছালে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান। দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ে তার আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। কূটনৈতিক মহলে এই বৈঠককে বাংলাদেশ–সৌদি আরব সম্পর্কের ধারাবাহিকতা রক্ষায় একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮