Ticker

6/recent/ticker-posts

মধ্যরাতে আগুন, আতঙ্কে এলাকাবাসী

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৬৩৬ এএম | অনলাইন সংস্করণ



ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের সরকার পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতবাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।


জানা গেছে, গভীর রাতে (প্রায় ১টা ২০ মিনিটে) সরকার পাড়ার বাসিন্দা আঃ বাসেদ হুজুরের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে পুরো ঘরজুড়ে।


স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্র, নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।


অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছিল।


✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮