Ticker

6/recent/ticker-posts

বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, নির্বাচন কমিশন গঠন

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰 প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৩ এএম | অনলাইন সংস্করণ 




ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি এন এম নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আল মামুন জীবন দায়িত্ব পালন শেষে কমিটি ভেঙে দেন।

দীর্ঘ দুই বছর দায়িত্ব পালনকালে সাংবাদিকদের পাশে থেকে সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার জন্য বিদায়ী নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন প্রেসক্লাবের সদস্যরা। সাংবাদিকদের মতে, তাদের অবদান সহজে ভোলার মতো নয় এবং দায়িত্ব শেষে কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত তাদের প্রতি সম্মান ও ভালোবাসা আরও বৃদ্ধি করেছে।

এদিকে, নতুন কমিটি গঠনের লক্ষ্যে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রেসক্লাবের উপদেষ্টা মকবুল হোসেন। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন— শহীদুল্লাহ, মোহাম্মদ উল্লাহ রাইহান দুলু, সাবেক সাধারণ সম্পাদক আল মামুন জীবন এবং সদস্য সোহেল রানা সুমন।

সাংবাদিকদের প্রত্যাশা, সুষ্ঠু ও স্বচ্ছ ভোটের মাধ্যমে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রেসক্লাব গড়ে উঠবে, যা বালিয়াডাঙ্গী উপজেলার সকল সংবাদকর্মীর ঐক্যের প্রতীক হিসেবে কাজ করবে।

প্রেসক্লাবের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিনের প্রচেষ্টায় বহু সাংবাদিকের সম্মিলিত উদ্যোগে একটি ঐক্যবদ্ধ প্রেসক্লাব প্রতিষ্ঠার পথে তারা এগিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে নতুন নেতৃত্বের মাধ্যমে এই ধারাবাহিকতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।


প্রতিবেদক: আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:

Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮