👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৩ এপিএম | অনলাইন সংস্করণ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শান্তি রঞ্জন দেওয়ান দীর্ঘ প্রায় ৪০ বছরের গৌরবময় শিক্ষকতা জীবনের সমাপ্তি টেনে আবেগঘন বিদায় নিয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. সফিকুল ইসলাম এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকলেছুর রহমান।
বক্তারা বলেন, শান্তি রঞ্জন দেওয়ান শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন আদর্শ মানুষ গড়ার এক অনন্য কারিগর। তার হাতে গড়া অসংখ্য শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছে।
বিদায়ী বক্তব্যে শান্তি রঞ্জন দেওয়ান বলেন, বিদ্যালয় ও শিক্ষার্থীদের সঙ্গে কাটানো সময়ই তার জীবনের সবচেয়ে বড় অর্জন। তিনি সবসময় শিক্ষার্থীদের হৃদয়ে বেঁচে থাকতে চান বলে জানান।
অনুষ্ঠানের শেষে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং ফুলেল সংবর্ধনার মাধ্যমে ছাদখোলা গাড়িতে করে বিদায় জানানো হয়।
এই বিদায় শুধু একটি কর্মজীবনের সমাপ্তি নয়, বরং একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা।
✍️ প্রতিবেদক:
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

0 Comments