Ticker

6/recent/ticker-posts

ঠাকুরগাঁওয়ে মুরগির ফার্মের খাবার খেয়ে অসুস্থ দুই শতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি ৩৫ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে একটি মুরগির ফার্মে খাবার গ্রহণের পর অন্তত দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ৩৫ জনকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় ক্লিনিক ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর ইউনিয়নের খচা বাড়ি হাট এলাকার দক্ষিণ পাশে অবস্থিত ‘নথ এগ্রো লিমিটেড’ নামের একটি মুরগির ফার্মে কর্মরত স্থায়ী ও অস্থায়ী শ্রমিকরা গতকাল দুপুরে একসঙ্গে খাবার গ্রহণ করেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই অনেকের মধ্যে পাতলা পায়খানা, পেটব্যথা ও বমির মতো উপসর্গ দেখা দেয়। অল্প সময়ের মধ্যেই অসুস্থ শ্রমিকের সংখ্যা দ্রুত বাড়তে থাকলে তাদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রসহ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে কয়েকজনের অবস্থা তুলনামূলক গুরুতর হলেও চিকিৎসকদের মতে, অধিকাংশই শঙ্কামুক্ত। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এ ঘটনা ঘটেছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রমিকদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পিএম | অনলাইন সংস্করণ




ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে একটি মুরগির ফার্মে খাবার গ্রহণের পর দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় ৩৫ জনকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় ক্লিনিক ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর ইউনিয়নের খচাবাড়ি হাট এলাকার দক্ষিণ পাশে অবস্থিত ‘নথ এগ্রো লিমিটেড’ নামের একটি মুরগির ফার্মে কর্মরত স্থায়ী ও অস্থায়ী শ্রমিকরা গতকাল দুপুরে একসঙ্গে খাবার গ্রহণ করেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই অনেকের মধ্যে পাতলা পায়খানা, পেটব্যথা ও বমির মতো উপসর্গ দেখা দেয়।

অল্প সময়ের মধ্যেই অসুস্থ শ্রমিকের সংখ্যা দ্রুত বাড়তে থাকলে তাদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রসহ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে কয়েকজনের অবস্থা তুলনামূলক গুরুতর হলেও চিকিৎসকদের মতে অধিকাংশই শঙ্কামুক্ত।

চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এ ঘটনা ঘটেছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রমিকদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও

Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮