Ticker

6/recent/ticker-posts

রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৪ এএম | অনলাইন সংস্করণ





তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে রাজশাহীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনে অল্প সময় বিদ্যুৎ থাকলেও পরবর্তী এক থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন কাজকর্ম প্রায় অচল হয়ে পড়েছে। ফ্যান, পানির সরবরাহ, মোবাইল চার্জ—সব ক্ষেত্রেই দেখা দিচ্ছে সমস্যা। বিশেষ করে প্রচণ্ড গরমে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।

এদিকে, এসএসসি পরীক্ষার্থীরা বলছেন, দিনের বেলায় তীব্র গরমে পড়াশোনা করা সম্ভব হচ্ছে না। রাতে কিছুটা স্বস্তিতে পড়তে বসলে শুরু হয় লোডশেডিং, ফলে পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে।

বেসরকারি প্রতিষ্ঠানের মালিকরা অভিযোগ করেছেন, বিদ্যুৎ সংকটে তাদের উৎপাদন ও সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে গ্রাহকরাও বিরক্ত হয়ে পড়ছেন। অনেকেই জেনারেটর ব্যবহার করতে চাইলেও জ্বালানি সংকটের কারণে সেটিও সম্ভব হচ্ছে না।

এছাড়া পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে। অনেক সময় সিরিয়াল আসার আগেই তেল শেষ হয়ে যাচ্ছে, ফলে জেনারেটর সচল রাখা কঠিন হয়ে পড়েছে।

সংশ্লিষ্টদের মতে, এভাবে লোডশেডিং অব্যাহত থাকলে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রায় আরও বড় ধরনের সংকট দেখা দিতে পারে। পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।


✍️ প্রতিবেদক:

মোঃ গোলাম কিবরিয়া, 

রাজশাহী জেলা প্রতিনিধি

Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮